Kishoreganj Press

করিমগঞ্জে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আমির হামজা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের মোকামবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা মোকামবাড়ী গ্রামের আল মামুনের ছেলে। সে মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে চাপা দিলে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে করিমগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

করিমগঞ্জে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x