কিশোরগঞ্জ সদরের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ রোড সংলগ্ন যশোদল এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন ভোজনালয় ‘লস প্রজেক্ট’ রেস্টুরেন্ট। বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে রেস্টুরেন্টটির কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ।
উদ্বোধনের পর তিনি রেস্টুরেন্টের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পরিবেশ ও সেবার মান পরিদর্শন করেন। এ সময় তিনি পরিবেশিত বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করে এর গুণগত মানের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তব্যে শরিফুল ইসলাম নিশাদ বলেন, “প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই রেস্টুরেন্টটি অত্যন্ত দৃষ্টিনন্দন। আমার বিশ্বাস, এটি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ আশপাশের সাধারণ মানুষ ও ভোজনরসিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। স্বাস্থ্যসম্মত খাবার ও সুন্দর পরিবেশের সমন্বয়ে এটি মানুষের জন্য একটি আনন্দঘন মিলনস্থলে পরিণত হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মী, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, উন্নত মানের খাবার, পরিচ্ছন্ন পরিবেশ ও মানসম্মত সেবার মাধ্যমে কিশোরগঞ্জের মানুষের আস্থা অর্জনই তাদের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই ‘লস প্রজেক্ট’ রেস্টুরেন্টটি জেলার অন্যতম জনপ্রিয় ভোজনকেন্দ্রে পরিণত হবে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন