Kishoreganj Press

কিশোরগঞ্জ শহরের নগুয়া পুকুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পৌরসভা

ছোটন কবীর
ছোটন কবীর বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬

 কিশোরগঞ্জ শহরের নগুয়া পুকুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পৌরসভা

দীর্ঘদিনের অবহেলায় ময়লা-আবর্জনায় ভরে যাওয়া কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার ‘হোয়াট হাউজ’ পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জ পৌরসভা।

শনিবার (৪ জুলাই) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পৌরসভার উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে পরিচ্ছন্নতাকর্মীদের একটি দল পুকুরের ময়লা-আবর্জনা অপসারণের কাজে অংশ নেয়।

অভিযান চলাকালে পৌর প্রশাসক জেবুন নাহার শাম্নীর উপস্থিতিতে জেলা প্রশাসক সোহানা নাসরিন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। তিনি কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং কার্যক্রম আরও কার্যকর ও নিয়মিতভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, সহকারী প্রকৌশলী (সিভিল) মিজানুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

‘সুস্থ, সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন পৌরসভা গড়ার দৃঢ় প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে পরিচালিত এ অভিযানকে নগর পরিবেশ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে পুকুরটি পরিষ্কার না করায় সেখানে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা জমে জলাশয়টি কার্যত ভাগাড়ে পরিণত হয়েছিল। সামান্য বৃষ্টিতেই পুকুরের দূষিত পানি উপচে সড়কে চলে আসত। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি আশপাশের বাসিন্দাদের দুর্গন্ধের মধ্যে বসবাস করতে হতো।

পৌরসভার এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত পরিচালিত হলে শুধু নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুর নয়, পৌর এলাকার অন্যান্য জলাশয় ও জনপরিসরও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। এর ফলে নাগরিকদের জন্য আরও স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত হবে।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কিশোরগঞ্জ শহরের নগুয়া পুকুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পৌরসভা

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x