Kishoreganj Press

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ১১-দলীয় ঐক্যের গণমিছিল

ছোটন কবীর
ছোটন কবীর বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ১১-দলীয় ঐক্যের গণমিছিল

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় শহরের শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি, আখড়াবাজার ও গৌরাঙ্গবাজার হয়ে পুনরায় শহীদি মসজিদ এলাকায় এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের নেতারা। তারা বলেন, মাসব্যাপী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ গণমিছিলের আয়োজন করা হয়েছে।

বক্তারা বলেন, জনগণের গণরায়ের প্রতিফলন ঘটিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

গণমিছিলে ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা নায়েবে আমির আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন, এলডিপির কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা আন্দোলনের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে জনগণের ঐক্য অটুট রাখারও আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ১১-দলীয় ঐক্যের গণমিছিল

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x