Kishoreganj Press

ইটনায় মাদ্রাসায় চুরি করতে গিয়ে যুবক আটক, থানায় হস্তান্তর

ইটনা প্রতিনিধি
ইটনা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬

ইটনায় মাদ্রাসায় চুরি করতে গিয়ে যুবক আটক, থানায় হস্তান্তর

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ‘দেওয়ান আব্দুর রহিম মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা’য় চুরির ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার পর তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে মাদ্রাসায় প্রবেশ করে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা চুরির ঘটনা ঘটে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আশিকুর রহমান পায়েল জানান, সকালে মাদ্রাসার এক শিক্ষক চুরির বিষয়টি তাকে জানান। পরে কমিটির সদস্যদের নিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে শনাক্ত করা হয় এবং বিষয়টি স্থানীয়দের জানানো হয়।

স্থানীয়রা জানান, সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের পর এলাকাবাসীর সহযোগিতায় ইটনা বাজার এলাকায় তল্লাশি চালানো হয়। পরে উপজেলার উদিয়ারপাড় গ্রামের গোলাপ মিয়ার ছেলে নাঈম মিয়া (৩০)-কে ইটনা বাজার থেকে আটক করা হয়। পরবর্তীতে তাকে মাদ্রাসায় এনে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। এরপর তাকে ইটনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, “আটক যুবককে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।”

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ইটনায় মাদ্রাসায় চুরি করতে গিয়ে যুবক আটক, থানায় হস্তান্তর

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x