Kishoreganj Press

কিশোরগঞ্জে ‘দ্য সুফরা লঞ্জ’ রেস্টুরেন্টের উদ্বোধন

কিশোরগঞ্জের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রেস্টুরেন্ট ‘দ্য সুফরা লঞ্জ’ (The Sufra Lounge)। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১টায় জেলা শহরের রথখোলা এলাকার তমালতলা স্কুলের বিপরীতে এই রেস্টুরেন্ট  উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন ময়মনসিংহ রিজিয়ন টুরিস্ট পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. নাইমুল হক, পিপিএম।

উদ্বোধনের পর প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা রেস্টুরেন্টের অভ্যন্তরীণ পরিবেশ ও সাজসজ্জা পরিদর্শন করেন। পরে রেস্টুরেন্টের বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। খাবার গ্রহণ শেষে এসপি মো. নাইমুল হক খাবারের মান, পরিবেশন ও সেবার প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া কয়েকজন সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল ইনফ্লুয়েন্সারও অনুষ্ঠানে অংশ নেন।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, আধুনিক পরিবেশ, মানসম্মত খাবার, স্বাস্থ্যসম্মত প্রস্তুতপ্রণালী এবং উন্নত সেবার মাধ্যমে কিশোরগঞ্জের গ্রাহকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে ‘দ্য সুফরা লঞ্জ’ কার্যক্রম শুরু করেছে।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে ‘দ্য সুফরা লঞ্জ’ রেস্টুরেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x