কিশোরগঞ্জের ভৈরবে জুলাই বিপ্লবের শহীদ রুবেলের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামে গিয়ে তারা শহীদের কবর জিয়ারত করেন। এ সময় তারা শহীদ রুবেলের বাবা-মা ও একমাত্র মেয়ে আমেনার খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
কবর জিয়ারত শেষে শহীদ রুবেলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় পরিবারের সদস্যদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন জামায়াত নেতারা।
কবর জিয়ারতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক রমজান আলী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, ভৈরব উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কবির হোসাইন, উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা মো. আব্দুল মতিন, গজারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাছুম বিল্লাহ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাইয়ুম ভূঁইয়া, ভৈরব উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী আহসান মোজাহিদ, গজারিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম এবং ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
এ ছাড়া শহীদ রুবেলের বাবা মো. দ্বীন ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন