Kishoreganj Press

কটিয়াদীতে বিদ্যালয়ের মাঠ-শ্রেণিকক্ষ তলিয়ে গেছে, স্থগিত অর্ধবার্ষিক পরীক্ষা

নাঈম ইসলাম
নাঈম ইসলাম কটিয়াদী প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬

কটিয়াদীতে বিদ্যালয়ের মাঠ-শ্রেণিকক্ষ তলিয়ে গেছে, স্থগিত অর্ধবার্ষিক পরীক্ষা

টানা চার দিনের ভারী বৃষ্টিতে কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের খেলার মাঠ, অফিস কক্ষ ও একাধিক শ্রেণিকক্ষে পানি প্রবেশ করায় চলমান অর্ধবার্ষিক পরীক্ষা ও পাঠদান সাময়িকভাবে স্থগিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের বিশাল খেলার মাঠ, অফিস কক্ষ এবং কয়েকটি শ্রেণিকক্ষ পানিতে তলিয়ে গেছে। পানি জমে থাকায় শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিদ্যালয়সংলগ্ন মসজিদে আসা মুসল্লিদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা তৈরি হয়।

বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোহন বলেন, “ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে গেছে। এ কারণে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান চাই।”

মসজিদে নামাজ পড়তে আসা স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, “কটিয়াদী পৌর এলাকায় অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণের কারণে পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে বিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি মুসল্লিদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ বলেন, “অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার জন্য অর্ধবার্ষিক পরীক্ষা ও পাঠদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কটিয়াদী পৌর প্রশাসককে অবহিত করেছি। আশা করছি, দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী রোববার থেকে পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে। আর স্থগিত হওয়া দুটি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কটিয়াদীতে বিদ্যালয়ের মাঠ-শ্রেণিকক্ষ তলিয়ে গেছে, স্থগিত অর্ধবার্ষিক পরীক্ষা

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x