Kishoreganj Press

পাকুন্দিয়ায় ঘাস কাটতে গিয়ে নৌকাডুবে মুয়াজ্জিন নিখোঁজ

ব্রহ্মপুত্র নদে নিখোঁজকে উদ্ধারে তৎপরতা চলছে। বাড়ে উৎসুকদের ভিড়।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘাস কাটতে গিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবে সিরাজ মোড়ল (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বাহাদিয়া এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা।

নিখোঁজ সিরাজ মোড়ল বাহাদিয়া মোড়ল বাড়ির বাসিন্দা। তিনি বাহাদিয়া নামা বাজার মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছোট কোষা নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদের ওপারে ঘাস কাটতে যান সিরাজ মোড়ল। সেখান থেকে ঘাস কেটে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নদের পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধারে নদের পানিতে তল্লাশি চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো.আল আমিন জানান, সিরাজ মোড়ল মসজিদে আজান দেন। প্রতিদিন ফজর নামাজের পর নিজের ছোট নৌকা দিয়ে নদের ওপারে ঘাস কাটতে যান। আজ ঘাস কেটে ফেরার পথে নৌকা ডুবে গিয়ে তিনি নিখোঁজ হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত।  পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে খোঁজে পেতে কাজ করছে।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পাকুন্দিয়ায় ঘাস কাটতে গিয়ে নৌকাডুবে মুয়াজ্জিন নিখোঁজ

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x