Kishoreganj Press

বাজিতপুরে জুলাই শহীদ মো. রাহুলের কবর জিয়ারত করল উপজেলা ছাত্রশিবির

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জুলাই শহীদ মো. রাহুলের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাজিতপুর উপজেলা শাখার নেতাকর্মীরা।

শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের পূর্ব পাঠুলি গ্রামে শহীদ রাহুলের কবর জিয়ারত শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক উমর ফারুকের নেতৃত্বে বাজিতপুর উপজেলা শাখার সভাপতি হিজবুল্লাহসহ উপজেলা শাখার অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ঢাকার যমুনা ফিউচার পার্কসংলগ্ন একটি সেতুর ওপর সংঘটিত হামলায় মো. রাহুল গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট ২০২৪ তিনি মৃত্যুবরণ করেন।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বাজিতপুরে জুলাই শহীদ মো. রাহুলের কবর জিয়ারত করল উপজেলা ছাত্রশিবির

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x