Kishoreganj Press

২৪ ঘণ্টা পেরিয়েও খোঁজ মেলেনি নিকলীর হাওরে স্রোতে ভেসে যাওয়া পর্যটকের

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হওয়া পর্যটক শফিকুল ইসলাম তুলু (২৮)-এর সন্ধান মেলেনি। প্রবল স্রোত প্রতিকূল পরিস্থিতির কারণে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টানা উদ্ধার অভিযানেও শনিবার (১১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে বন্ধুদের সঙ্গে হাওর ভ্রমণে এসে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় হাওরের পানিতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধুর সঙ্গে হাওর ভ্রমণে এসে একপর্যায়ে শফিকুল পানিতে নামেন। সময় প্রবল স্রোতের টানে তিনি মুহূর্তের মধ্যেই তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।

খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে তীব্র স্রোত অন্ধকার নেমে আসায় প্রথম দিনের অভিযান রাত পৌনে ৮টার দিকে স্থগিত করা হয়।

শনিবার সকাল থেকে আবারও ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরিরা ঘোড়াউত্রা নদী, ধনু নদীসহ হাওরের বিভিন্ন স্থানে তল্লাশি চালান। পাশাপাশি জাল ফেলেও নিখোঁজ পর্যটকের সন্ধান করা হয়। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শহীদ উল্লাহ জানান, প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তারপরও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, হাওর নদীপথে চলাচলকারী নৌকার মাঝি, পর্যটক, মৎস্যজীবী এবং স্থানীয়দের সতর্ক করতে এলাকায় মাইকিং করা হয়েছে। কোনো ব্যক্তি হাওর বা নদীতে মরদেহ কিংবা মরদেহ সদৃশ কিছু দেখতে পেলে দ্রুত ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয়রা যৌথভাবে কাজ করছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

২৪ ঘণ্টা পেরিয়েও খোঁজ মেলেনি নিকলীর হাওরে স্রোতে ভেসে যাওয়া পর্যটকের

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x