Kishoreganj Press

মাদক সেবনের দায়ে পাকুন্দিয়ায় যুবকের এক বছরের কারাদণ্ড

ইনসাইটে দণ্ডপ্রাপ্ত সুজন মিয়া

মাদক সেবনের দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সুজন মিয়া (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সুজন মিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুজন মিয়া দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা সেবন করে আসছিলেন। রোববার বিকেলে সনমানিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মাদক সেবনের দায়ে পাকুন্দিয়ায় যুবকের এক বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x