Kishoreganj Press

জুলাই গণঅভ্যুত্থান

শহীদ মোবারক হোসাইনের কবর জিয়ারত করল ইসলামী ছাত্র আন্দোলন

প্রকাশ : ১২ জুলাই ২০২৬

শহীদ মোবারক হোসাইনের কবর জিয়ারত করল ইসলামী ছাত্র আন্দোলন

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ মোবারক হোসাইনের কবর জিয়ারত ও দোয়া কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখা।

শনিবার (১২ জুলাই) বাদ আসর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার শহীদ মোবারক হোসাইনের কবর জিয়ারত করেন সংগঠনটির জেলা নেতৃবৃন্দ।

জেলা শাখার সভাপতি তানভীর আহমাদের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আল আমিন সজিব, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ মাহমুদুল হাসান, কওমি মাদ্রাসাবিষয়ক সম্পাদক এনামুল হাসানসহ জেলা শাখার অন্যান্য নেতাকর্মী।

কবর জিয়ারত শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

এ সময় নেতারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শহীদ মোবারক হোসাইনের কবর জিয়ারত করল ইসলামী ছাত্র আন্দোলন

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x