কিশোরগঞ্জের তাড়াইল থানায় সামাজিক অপরাধ প্রতিরোধ এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
তাড়াইল থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল)-এর উপস্থিতিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ধর্মীয় নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সাংবাদিক ও সচেতন নাগরিকরা অংশ নেন।
সভায় নবগঠিত কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা মাদক, জুয়া, বাল্যবিয়ে, কিশোর গ্যাং, ইভটিজিং, চোরাচালান ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এসব অপরাধের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। এ সময় তাড়াইল থানা পুলিশ সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করে। পাশাপাশি যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন