Kishoreganj Press

গরুসহ কটিয়াদীতে চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

নাঈম ইসলাম
নাঈম ইসলাম কটিয়াদী প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬

গরুসহ কটিয়াদীতে চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় চুরি হওয়া একটি গরুসহ সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে মিঠামইন উপজেলার একটি গরুর হাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৭ জুলাই রাতে কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকার করিম মিয়ার গোয়ালঘর থেকে সংঘবদ্ধ চোরচক্র একটি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা তদন্ত শুরু করেন।

তদন্তের একপর্যায়ে মিঠামইন থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে মিঠামইন উপজেলার একটি গরুর হাটে অভিযান চালিয়ে চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়। এ সময় চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, করিমগঞ্জ উপজেলার সুলতাননগর এলাকার মৃত কাছম আলীর ছেলে মো. আজিজুল হক (৪২) এবং একই উপজেলার কান্দাইল এলাকার আকবর মিয়ার ছেলে মো. ইমন মিয়া (২৬)।

গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) ইমাম আল-মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা গরুটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বুধবার মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। গরু চুরি প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

গরুসহ কটিয়াদীতে চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x