Kishoreganj Press

কটিয়াদীতে পঁচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নাঈম ইসলাম
নাঈম ইসলাম কটিয়াদী প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬

কটিয়াদীতে পঁচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান থেকে জব্দ করা প্রায় দুই বস্তা পঁচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বাসস্ট্যান্ড এলাকার মাংস ব্যবসায়ী শারফিন কসাইয়ের দোকানে পঁচা গরুর মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে দোকান থেকে উদ্ধার হওয়া প্রায় দুই বস্তা পঁচা মাংস জব্দ করে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পঁচা মাংস বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে জব্দ করা পঁচা মাংস ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কটিয়াদীতে পঁচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x