Kishoreganj Press

কটিয়াদীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

নাঈম ইসলাম
নাঈম ইসলাম কটিয়াদী প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬

কটিয়াদীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

কিশোরগঞ্জের কটিয়াদীতে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা যুবদলের সভাপতি মাহবুবুর রহমান মাসুদ এবং জুলাই আন্দোলনের যোদ্ধা আফজল হোসাইন, জহির মিয়া ও সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কটিয়াদীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x