Kishoreganj Press

তাড়াইলে এমপি ড. ওসমান ফারুকের মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক তাড়াইল উপজেলা সফরকালে মতবিনিময় সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ করেছেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ওসমান ফারুকের একান্ত সচিব (পিএস) মেজবাহ উদ্দিন টুটুল, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি লিটন, সাধারণ সম্পাদক সারোয়ারসহ স্থানীয় রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় ইউএনও তানজিলা আখতার প্রশাসনিক কার্যক্রম ও জনসেবা আরও সহজ ও কার্যকর করার বিষয়ে আশ্বাস দেন।

সভা শেষে ড. ওসমান ফারুক উপজেলা চত্বরে একটি ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এ সময় ড. ওসমান ফারুক বলেন, "গাছ যেমন নিঃশব্দে মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে, তেমনি আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের প্রাণশক্তি। কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।"

তিনি আরও বলেন, "বেশি করে গাছ লাগাতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

তাড়াইলে এমপি ড. ওসমান ফারুকের মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x