কিশোরগঞ্জের নিকলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় নিকলী পর্যটন এলাকার বেড়িবাঁধে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাব হোসেন এবং নিকলী শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাফী উদ্দিন।
এ সময় অংশগ্রহণকারীরা নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বেড়িবাঁধ এলাকার দোকান মালিকদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ করা হয়।
বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন