Kishoreganj Press

নিকলীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের নিকলীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী (মণির) সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ।

আলোচনা সভায় বক্তব্য দেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন (মিঠু), সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোজাম্মেল হক (আবীর), বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমতিয়াজ মনির, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাফী উদ্দিন, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জামরুল ইসলাম, দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী আলহেবিন ও বায়েজিদ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি হাজী মাসুক মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. রিমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার সাইফুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

বক্তারা জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে ২০২৪ সালের রাজনৈতিক সহিংসতা, নির্যাতন ও তৎকালীন পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

পরে জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নিকলীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x