Kishoreganj Press

হোসেনপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের হোসেনপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের ডাহুরা দাখিল মাদ্রাসা সড়কের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে হোসেনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তার মুখে ওষুধজাতীয় পদার্থের মতো লালা লেগে ছিল। পরনে ছিল লুঙ্গি ও শার্ট। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। দুর্বৃত্তরা তাকে চলন্ত কোনো যানবাহন থেকে ঘটনাস্থলে ফেলে রেখে যেতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

হোসেনপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x