Kishoreganj Press

জাকারিয়া আলম

জাকারিয়া আলম

হোসেনপুর প্রতিনিধি


হোসেনপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

জুলাই শহীদ দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জুলাই আন্দোলনের যোদ্ধারা অংশ নেন।আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস এবং তাঁদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ যথাযথভাবে তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

হোসেনপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা