Kishoreganj Press

কটিয়াদীতে ব্যাক্তি উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের কটিয়াদীতে জালালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. রফিকুল ইসলামের উদ্যোগে দরিদ্র ও সুবিধা বঞ্চিত অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২জুন)সকাল ৯টায় জালালপুর আনন্দ বাজারে অনুষ্ঠিত ফ্রি ক্যাম্প উদ্ধোধন করেন, প্রাথমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক মজিবুল হক ভূইয়া (বাচ্চু মাস্টার)।

জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক আমিনুল হক ভূইয়া (কাঞ্চন মাস্টার) - এর সভাপতিত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব এ্যাড. রফিকুল ইসলাম ভূইয়া। 

এসময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতের আমীর বিল্লাল হোসেন বিএসসি, জামায়াত নেতা হারুন-অর রশিদ,রফিক মিয়া,মিজানুর রহমান,মোনায়েম খান,সুজন মিয়া প্রমূখ।

সরেজমিনে গিয়ে দেখা যায়,শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে ক্যাম্পে ভিড় জমান। এতে প্রায় ১হাজার দরিদ্র ও সুবিধা বঞ্চিত অসহায় রোগীরা বিনামূল্যে ঔষুধসহ চিকিৎসা সেবা পায়।

চিকিৎসা নিতে আসা মো: সিদ্দিক মিয়া নামে এক রোগী ভূয়সী প্রশংসা করে বলেন, এমন আয়োজন আরও বেশি হওয়া দরকার, যাতে প্রত্যন্ত এলাকার মানুষ সহজেই চিকিৎসা সেবা পায়।

চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম ভূইয়া জানান, মূলতঃ বিভাগীয় বা জেলা শহর এই জনপদ থেকে অনেক দূরে হওয়ায় আমার এলাকার সাধারণ মানুষ সঠিকভাবে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে না। গরীব ও অসহায়  সুবিধাবঞ্চিত জনগণের মধ্যে সেবা পৌঁছে দিতেই এই আয়োজন। 

এসময় তিনি আগামী দিনে এলাকার মানুষের কল্যাণে সর্বদা নিজেকে উৎসর্গ রাখার প্রতিজ্ঞা করেন।

অনুষ্ঠানে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা: মো: ইফতেখারুল ইসলাম ইফতি, মেডিকেল অফিসার ডা: আনিসুর রহমান ও রেনেসাঁ ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মুস্তাফিজুর রহমান।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কটিয়াদীতে ব্যাক্তি উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x