Kishoreganj Press

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা, সম্মাননা প্রদান

পরিকল্পিত পরিবার, সমৃদ্ধ বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ জাতি গঠনে পরিকল্পিত পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘দুইটি সন্তানই যথেষ্ট’ এই বার্তাটি সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। পরিকল্পিত পরিবার, শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী এবং কর্মসংস্থানের সমন্বয়েই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা, সম্মাননা প্রদান

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x