Kishoreganj Press

”প্রধানমন্ত্রীর ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ”

হোসেনপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি মাজহারুল ইসলাম

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলা ইকো চত্বর সেন্টারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোজাহিদুল কবির, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম কাঞ্চন, সাবেক পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, আবুল হাশিম সবুজ, মো. ফরিদ আহমেদ, সাদ্দাম হোসেন চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাফায়েত হোসেন সম্রাট এবং হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনকালে সংসদ সদস্য মাজাহারুল ইসলাম পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি শুধু একটি সরকারি উদ্যোগ নয়, এটি পরিবেশ রক্ষার একটি সামাজিক আন্দোলন। দেশের প্রতিটি নাগরিককে এ কর্মসূচিতে অংশ নিয়ে সফল করতে হবে।”

তিনি আরও বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষই হতে পারে সবচেয়ে কার্যকর হাতিয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সামাজিক বনায়নের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবেশপ্রেমী নাগরিকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা প্রতীকীভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

হোসেনপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি মাজহারুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x