গুম ও অপহরণের নাটক সাজিয়ে অনলাইনে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ এনে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৪ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মাশরাফি মর্তুজা। তিনি অভিযোগ করেন, সম্প্রতি কিছু গুম ও খুনের ঘটনার বিষয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে সরকারকে দোষারোপের চেষ্টা করছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, সংবেদনশীল বিভিন্ন বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তার দাবি, অপহরণ বা গুমের নাটক সাজিয়ে প্রকৃত অপরাধ আড়াল করার চেষ্টা করা হলে তা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত।
সমাবেশে ছাত্রদল নেতারা এসব ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।
উল্লেখ্য, শনিবার (১৩ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দেশব্যাপী সকল শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন