Kishoreganj Press

মির্জা আব্বাসের সুস্থতা কামনায় হোসেনপুরে দোয়া ও মিলাদ মাহফিল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও মেয়র মির্জা আব্বাসের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কিশোরগঞ্জের হোসেনপুরে কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বাদ আসর হোসেনপুর উপজেলার রামপুর হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। গণপূর্ত কর্মচারী ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মুশফিকুর রহমান মুকুলের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে মির্জা আব্বাসের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা এমদাদুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জি এস শরিফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কাইসার শহীদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাত ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন ভূইয়া, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াজকুরুনি এবং সাবেক ছাত্রনেতা কবির শাহ্ প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব, গণপূর্ত কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ। অনুষ্ঠানটিতে সৌজন্য সহযোগিতা করেন গণপূর্ত শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির মো. বিপ্লব মিয়া।

দোয়া মাহফিল শেষে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মির্জা আব্বাসের সুস্থতা কামনায় হোসেনপুরে দোয়া ও মিলাদ মাহফিল

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x