কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক ও সেবাসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে উপাচার্য (ভিসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (২২ জুন) শিক্ষার্থীদের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ভোগান্তি লাঘবের লক্ষ্যে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে মোট ছয়টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে লাইব্রেরি ও শ্রেণিকক্ষে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা, শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষা কমাতে লাইব্রেরিতে অতিরিক্ত প্রিন্টার সংযোজন, কম্পিউটার ল্যাবের ত্রুটিপূর্ণ কম্পিউটার মেরামত এবং নতুন কম্পিউটার স্থাপন। এছাড়া পাঠদান কার্যক্রম নির্বিঘ্ন করতে শ্রেণিকক্ষের প্রজেক্টরগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবিও জানানো হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা সংক্রান্ত বিষয়ও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়, স্থানীয় ডায়াগনস্টিক সেন্টার ‘মেডিস্ক্যান’-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পাদিত চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির পুরোনো শাখায় (থানার পেছনে) চিকিৎসকের ভিজিট ফি ও এক্স-রেতে ছাড় প্রদান করা হলেও নতুন শাখায় চিকিৎসকের ভিজিট ফিতে নির্ধারিত ৫০ শতাংশ ছাড় কার্যকর করা হচ্ছে না। শিক্ষার্থীদের স্বার্থে নতুন শাখাতেও দ্রুত এ সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।
পাশাপাশি ক্যাম্পাসের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে ওয়াশরুমগুলোর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের উত্থাপিত দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন বলেন, “শিক্ষার্থীরা উপাচার্য মহোদয়ের কাছে যে স্মারকলিপি পেশ করেছেন, তা আমি গ্রহণ করেছি। বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। খুব শিগগিরই প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যত দ্রুত সম্ভব উল্লেখিত সুবিধাগুলো নিশ্চিত করার চেষ্টা করা হবে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন