Kishoreganj Press

হোসেনপুরে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও দেশবাসীকে রক্ষা করার অঙ্গীকার নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিকেলে হোসেনপুর নতুন বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড় হয়ে পুনরায় নতুন বাজারে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, "মাদকের অভিশপ্ত ছোবলে আজকের যুবসমাজ ধ্বংসের মুখে। হোসেনপুরের মাটিতে মাদকের কোনো আস্তানা হতে দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।"

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিরুল হক, উপজেলা সেক্রেটারি আজহারুল ইসলাম বুলবুল, নায়েবে আমির মহিবুল্লাহসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ। এছাড়া রহমত আলী, বাবর, সোহেল হায়দারসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিলে অংশ নেন।

বক্তারা আরও বলেন, সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের কোনো বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদকের বিরুদ্ধে তাদের আন্দোলন ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

হোসেনপুরে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x