কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের উছমানপুর আতকারাপাড়া এলাকায় দুই পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের বাজিতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন শাহপুর সালোহাটি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. রিপন (২৮) এবং শাহপুর বনিহাটি গ্রামের গোলাপ মিয়ার ছেলে মো. রাজিব (২৫) ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুবকের সন্দেহজনক চলাফেরা দেখে এলাকাবাসী তাদের আটক করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বলিয়ারদী ইউনিয়ন যুবদল নেতা মো. রুবেল সিদ্দিকের নেতৃত্বে স্থানীয়রা তাদের বাজিতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে আটক দুই যুবক দাবি করেন, তারা দিঘীরপাড় মেরাতলী এলাকার ‘মালেঙ্গা’ নামে পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছিলেন।
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে আটক দুই যুবককে থানায় আনা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। তারা মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন