জাতীয় ছাত্রশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার অধীন বাজিতপুর উপজেলা শাখার এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২৮ জুন) জেলা শাখার দপ্তর থেকে প্রকাশিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখা এবং যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জেলা নেতৃত্ব আশা প্রকাশ করেছে, নতুন কমিটির মাধ্যমে বাজিতপুর উপজেলায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।
অনুমোদিত কমিটিতে ফাহাদ বিন মাহীকে আহ্বায়ক এবং রেদোয়ান সালাম রুদ্রকে সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া আরিয়ান আহমেদ নিলয়কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনামুল মিয়া, মো. জুনায়েদ, তাজিম খান ও প্রভা সবিতা।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো. আরমানকে। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন সাবোয়াব আলম পিয়াস, মো. রাসেল, তানভিজ ইসলাম শান্ত ও মো. মিজানুর রহমান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী এক বছর নবগঠিত কমিটি জাতীয় ছাত্রশক্তির গঠনতন্ত্র, আদর্শ ও নীতিমালা অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষাঙ্গনে ইতিবাচক ও সহনশীল পরিবেশ নিশ্চিত করা, মেধাবী নেতৃত্ব তৈরি, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে কাজ করবে।
জাতীয় ছাত্রশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আনাস ইব্রাহিমের অনুমোদনক্রমে, সদস্য সচিব সাব্বিরুল হক তন্ময়ের স্বাক্ষরে এবং মুখ্য সংগঠক আলী রাইয়ান জোহানের সুপারিশে কমিটিটি প্রকাশ করা হয়।
দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর নবনিযুক্ত আহ্বায়ক ফাহাদ বিন মাহী বলেন, "একটি দলের সবচেয়ে বড় শক্তি তার ছাত্র সংগঠন। একটি আদর্শ, সচেতন ও সংগঠিত ছাত্রসমাজই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করে এবং সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাকে জাতীয় ছাত্রশক্তি বাজিতপুর উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়ায় কিশোরগঞ্জ জেলা কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই দায়িত্ব আমার জন্য যেমন গর্বের, তেমনি বড় একটি অঙ্গীকার। আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে কাজ করব।
তিনি আরও বলেন, "বাজিতপুর উপজেলার প্রতিটি শিক্ষার্থীর পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষাজীবনের সমস্যা সমাধান এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করব। সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় ছাত্রশক্তিকে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব। শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তিকে প্রতিষ্ঠিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।"
এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে জেলা নেতৃবৃন্দ বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাজিতপুর উপজেলা ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত নেতৃবৃন্দ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ বজায় রাখা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একই সঙ্গে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার্থীদের মধ্যে সংগঠনটির গ্রহণযোগ্যতা ও অংশগ্রহণ বৃদ্ধি পাবে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন