পোল্ট্রি খাদ্যের দাম কমানো, ডিমের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং পোল্ট্রি খাত রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে কিশোরগঞ্জের বাজিতপুরে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন পোল্ট্রি খামারি ও ডিলাররা। এ সময় তারা সড়কে ডিম ভেঙে ব্যতিক্রমী প্রতিবাদের মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।
রোববার (৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলার পিরিজপুর বাজার এলাকায় ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কিশোরগঞ্জ জেলা পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক পোল্ট্রি খামারি, ডিলার ও ব্যবসায়ী অংশ নেন।
বক্তারা বলেন, পোল্ট্রি খাদ্য, ডে-ওল্ড চিক (ডিওসি), ওষুধ, ভ্যাকসিন ও অন্যান্য উৎপাদন উপকরণের দাম ধারাবাহিকভাবে বাড়লেও সেই অনুপাতে ডিম ও মুরগির ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। এতে ক্ষুদ্র ও মাঝারি খামারিরা চরম লোকসানের মুখে পড়েছেন। অনেকেই খামার টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন, আবার কেউ কেউ বাধ্য হয়ে খামার বন্ধ করে দিচ্ছেন।
তারা উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিমের ন্যায্যমূল্য নির্ধারণ, পোল্ট্রি খাদ্যের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনা, বাজারে অসাধু সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং পোল্ট্রি শিল্প রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানববন্ধনের একপর্যায়ে আন্দোলনকারীরা ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা সড়কে ডিম ভেঙে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। প্রায় ৪০ মিনিট সড়কে যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে কিশোরগঞ্জ জেলা পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি দেলোয়ার হোসেন মান্না, সহ-সাধারণ সম্পাদক চন্দ্র শেখর সাহা, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ, কোষাধ্যক্ষ আছির উদ্দীন, দপ্তর সম্পাদক বিল্লাল মিয়া, সদস্য মো. আব্দুল আউয়াল, রুবেল, আলমগীরসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন