কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলিত বালু এবং বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার সাহেবের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সাহেবের চর এলাকায় অভিযান চালায়। এ সময় আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে উত্তোলিত বালু এবং বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযান শেষে ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, “অবৈধ বালু উত্তোলন ও বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।”

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন