Kishoreganj Press

মিঠামইন বিএনপি সভাপতির মৃত্যুতে জেলা বিএনপির শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জেলা বিএনপি। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্বাক্ষিত এক শোকবার্তায় এ দাবি জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার মৃত্যুতে দল একজন পরীক্ষিত, নিবেদিতপ্রাণ ও ধর্মভীরু নেতাকে হারিয়েছে। তিনি সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন বলে উল্লেখ করা হয়।

শোকবার্তায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এমপি গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

একই সঙ্গে নেতৃদ্বয় জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত সব সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মিঠামইন বিএনপি সভাপতির মৃত্যুতে জেলা বিএনপির শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x