ঈদের আনন্দে দর্শকদের নতুন চমক দিতে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় শিশুতোষ সিরিজ ‘ছোটকাকু’। এবারের নতুন কিস্তির নাম ‘কিশোরগঞ্জের কিশোরদল’। তবে শুধু গল্পেই নয়, আয়োজনেও থাকছে ভিন্নতা। এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো গুণী নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেনের পরিচালনায় অভিনয় করেছেন জাকিয়া বারী মম।
সম্প্রতি কিশোরগঞ্জের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির শুটিং। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ‘ছোটকাকু’ সিরিজ অবলম্বনে নির্মিত আট পর্বের গোয়েন্দাধর্মী এই নাটকের নাট্যরূপ দিয়েছেন মাসুম রেজা। পরিচালনায় ছিলেন আফজাল হোসেন এবং সহপরিচালকের দায়িত্ব পালন করেছেন আরিফ খান।
বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন আফজাল হোসেন। এরই মধ্যে নাটকটির পোস্ট-প্রোডাকশনের কাজও সম্পন্ন হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, আহসান হাবিব নাসিম, তাহমিনা সুলতানা মৌ, শাহেদ আলী, তানভীর হোসেন ও মারিয়া ফারিহা উপমাসহ আরও অনেকে। অভিনয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রেও দেখা যাবে আফজাল হোসেনকে।
‘ছোটকাকু’ সিরিজ নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে আফজাল হোসেন বলেন, “ছোটবেলা থেকেই দুঃসাহসিক অভিযানভিত্তিক গল্পের প্রতি আমার আলাদা আকর্ষণ ছিল। সেই ভালো লাগা থেকেই ছোটকাকুর সঙ্গে দীর্ঘদিনের পথচলা। শিশুদের জন্য দেশে খুব বেশি কাজ হয় না, তাই এই সিরিজ নির্মাণে আলাদা আনন্দ পাই।”
অন্যদিকে আফজাল হোসেনকে নিয়ে গভীর শ্রদ্ধা ও মুগ্ধতার কথা জানিয়েছেন জাকিয়া বারী মম। তিনি বলেন, “আফজাল হোসেনরা হাইপে ওঠা মানুষ নন, তাঁরা সত্যিকারের গুণী শিল্পী। তিনি আমাদের দেশের সম্পদ। একজন শিল্পীর কাছ থেকে কী চান, সেটা তিনি খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারেন। একজন পরিচালক ও অভিনয়শিল্পীর মধ্যে এই কমিউনিকেশনটা খুব গুরুত্বপূর্ণ।”
মম আরও জানান, নাটকটির জন্য তিনি দুই দিন শুটিং করেছেন এবং গত শুক্রবার শেষ হয়েছে তাঁর অংশের কাজ।
চ্যানেল আইয়ের ঈদ আয়োজনের অংশ হিসেবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’ প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন