কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ নিয়োগ প্রদান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৪(১) অনুযায়ী অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে আগামী চার বছর এ পদে দায়িত্ব পালন করবেন। তবে এর মধ্যে অবসরে গেলে অবসর গ্রহণের তারিখ পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এছাড়া তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, বিধি-বিধান ও উপাচার্যের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
বর্তমানে অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাঁর এ নিয়োগকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদায়ন হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, মঙ্গলবার বিকেলে প্রজ্ঞাপন জারির পরও তাঁর নতুন দায়িত্ব গ্রহণ কিংবা কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য বিদায়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন