কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে গতিশীলতা আনা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।
ঘোষিত কমিটিতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ হাজী মোহাম্মদ ইসরাইল মিয়া (ইসরাইল মিঞা)-কে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫) এবং স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে ৬ জুলাই ২০২৬ তারিখে এ এডহক কমিটি গঠন করা হয়।
অনুমোদিত কমিটিতে কিশোরগঞ্জের জেলা প্রশাসককে সভাপতি করা হয়েছে। এছাড়া পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বকে সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটির সদস্যরা হলেন:
সভাপতি: জেলা প্রশাসক, কিশোরগঞ্জ
সদস্য: পুলিশ সুপার, কিশোরগঞ্জ
সদস্য: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কিশোরগঞ্জ
সদস্য: উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, কিশোরগঞ্জ
সদস্য: জেলা ক্রীড়া অফিসার, কিশোরগঞ্জ
সদস্য: মো. আতিকুর রহমান (স্থানীয় ক্রীড়াবিদ)
সদস্য সচিব: হাজী মোহাম্মদ ইসরাইল মিয়া (স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ)
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত এডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
হাজী ইসরাইল মিয়া দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জের ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে তাঁর দায়িত্বপ্রাপ্তিকে স্থানীয় ক্রীড়ামোদী ও সংশ্লিষ্টরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, নতুন এডহক কমিটির নেতৃত্বে কিশোরগঞ্জের স্থবির ক্রীড়াঙ্গনে নতুন গতি ফিরবে এবং দ্রুত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন