কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আগামী ১৬ আগস্ট তিনি কটিয়াদী সফর করবেন।
জানা গেছে, জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া সরকারি হ্যাচারি পরিদর্শন করবেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করবেন। এ সময় দেশের মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত সেরা মৎস্যচাষীদের মধ্যে সম্মাননা ও পুরস্কার বিতরণ করবেন।
প্রধানমন্ত্রীর কটিয়াদী সফরের খবর বুধবার (৮ জুলাই) রাতে প্রকাশ হওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ সফরে কিশোরগঞ্জের উন্নয়ন ও বিভিন্ন দাবিদাওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রী জেলার মানুষের উদ্দেশে কী বার্তা দেবেন, তা নিয়েও চলছে নানা আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও সফরকে ঘিরে শুভেচ্ছা ও স্বাগত বার্তায় সরব রয়েছেন অনেকে। বিশেষ করে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন প্রধানমন্ত্রীর কটিয়াদী সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “কটিয়াদীতে আমাদের একটি বড় সরকারি হ্যাচারি রয়েছে। এখান থেকেই তিনি জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধন করবেন এবং সারা দেশের সেরা মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর এ সফর আমাকে আবেগাপ্লুত করেছে। শুধু দলীয় নেতাকর্মী নয়, কিশোরগঞ্জের সাধারণ মানুষও এ খবরে ভীষণ উচ্ছ্বসিত।”
কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, “১৯৯৪ সালে দেশনেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কটিয়াদী সফর করেছিলেন। এবার তাঁরই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের এলাকায় আসছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীরা ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন। পুরো কিশোরগঞ্জের মানুষ তাঁর আগমনের অপেক্ষায় রয়েছেন।”

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন