Kishoreganj Press

পাকুন্দিয়ায় নতুন কুঁড়ি’ স্পোর্টসের কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা

কিশোরগঞ্জ জেলা পর্যায়ের ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী পাকুন্দিয়া উপজেলার খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনের অন্যতম ভিত্তি। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলোয়াড়দের কল্যাণে তিনি সবসময় পাশে থাকবেন। পাশাপাশি শিক্ষা ও ক্রীড়াসহ এলাকার যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ক্রীড়াবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে জেলা পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। 

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পাকুন্দিয়ায় নতুন কুঁড়ি’ স্পোর্টসের কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x