Kishoreganj Press

পাকুন্দিয়ায় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চকদিগা যুব সমাজের উদ্যোগে এক বিশাল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের চকদিগা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। 

এতে চকদিগা একাদশ ও চকদিগা সূর্যতরুণ ক্লাব মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় চকদিগা সূর্যতরুণ ক্লাবকে ১-০গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দকদিগা একাদশ। 

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে উক্ত ফাইনাল খেলার উদ্বোধন করেন, এইচএম হোমস অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক ও আসন্ন পাটুয়াভাঙা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো.জুনায়েত ভূঁইয়া মোহন। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক হাবিবুল্লাহ হাবিব, আবদুল আজিজ বুকল, বিএনপি নেতা মাসুদ মিয়া, সাইদুজ্জামান প্রমুখ।

ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠের চারপাশে ভিড় করেন খুদে ভক্তসহ বয়স্করা।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পাকুন্দিয়ায় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x