Kishoreganj Press

কটিয়াদীতে আন্তর্জাতিক আমেজ

টাইব্রেকার বেতালকে হারিয়ে বোয়ালিয়া চ্যাম্পিয়ন

কিশোরগঞ্জের কটিয়াদীতে যেন বসেছিল এক আন্তর্জাতিক ফুটবলের আসর! নাইজেরিয়া উগান্ডার একঝাঁক বিদেশি ফুটবলার আর দেশের জাতীয় দলের তারকা খেলোয়াড়দের উপস্থিতিতে কটিয়াদীতে অনুষ্ঠিত হয়ে গেল জেলার সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।

উপজেলার আচমিতা ইউনিয়নের 'অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়াচক্র'-এর আয়োজনে আজ শুক্রবার ( জুন) বিকেলে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে ৩৩তম লক্ষ টাকা প্রাইজমানি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এই জমকালো ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে পূর্ণশক্তি নিয়ে মাঠে নামেবোয়ালিয়া ফুটবল একাডেমিবনামবেতাল ছুবেজ্জামান একাদশ প্রত্যন্ত এলাকায় এমন হাইভোল্টেজ ম্যাচ উপভোগ করতে কিশোরগঞ্জ আশপাশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন অন্তত ২০ হাজার দর্শক। পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নির্ধারিত ৯০ মিনিটের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে। সেখানে বেতাল ছুবেজ্জামান একাদশকে - গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বোয়ালিয়া ফুটবল একাডেমি।

আচমিতা জর্জ ইনস্টিটিউশন পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. আশফাক আহমেদ জুনের প্রধান পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলিপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

খেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ- (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ আচমিতা জর্জ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম প্রমুখ।

জর্জ ইনস্টিটিউশন মাঠকে স্টেডিয়াম করার ঘোষণা প্রতিমন্ত্রীর:

প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় দেখে গভীর সন্তোষ প্রকাশ করেন। তিনি দর্শকদের কষ্ট লাঘবের জন্য আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠকে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দেন এবং আগামী বছর টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তা বাস্তবায়নের আশ্বাস দেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে জমকালো গোল্ডকাপ এক লক্ষ টাকার প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

টাইব্রেকার বেতালকে হারিয়ে বোয়ালিয়া চ্যাম্পিয়ন

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x