Kishoreganj Press

রুদ্ধশ্বাস ফাইনালে চ্যাম্পিয়ন ‘মাই ড্রিমস্’: নোয়াপাড়া মাঠে ফুটবল উৎসব

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের স্বল্প যশোদল নোয়াপাড়া মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মরহুম মো. মালি হোসেন স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা।

শুক্রবার (১২ জুন) বিকেলে অনুষ্ঠিত এই খেলাকে ঘিরে সকাল থেকেই পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। দীর্ঘ প্রতিযোগিতা শেষে ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় ‘মাই ড্রিমস্ স্পোর্টিং ক্লাব’ ও ‘নোভা ফুটবল একাডেমি’। মাঠজুড়ে ছড়ানো শ্বাসরুদ্ধকর লড়াইয়ে নির্ধারিত সময়ে ৪-৩ গোলের ব্যবধানে নোভা ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাই ড্রিমস্ স্পোর্টিং ক্লাব। রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় নোভা ফুটবল একাডেমিকে।

খেলা শেষে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোদল ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ আহমেদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যশোদল ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক মাহমুদ রায়হান, সদর থানা শ্রমিক দলের সভাপতি মো. স্বপন মিয়া এবং থানা বিএনপির সাবেক কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন বলেন, “খেলাধুলা যুবসমাজকে সুস্থ, সুন্দর ও সৃজনশীল পথে পরিচালিত করে। তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজনের কোনো বিকল্প নেই।”

সভাপতির বক্তব্যে শরীফ আহমেদ শরীফ বলেন, “এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে তোলে। ভবিষ্যতেও নোয়াপাড়া মাঠে এমন চমৎকার আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করা হবে।”

আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ আরমান ও রাকিব জানান, মরহুম মো. মালি হোসেনের স্মৃতিকে ধরে রাখা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন। খেলাধুলা তরুণদের সব ধরনের নেতিবাচক পথ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে তারা মন্তব্য করেন।

আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। এ সময় বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো নোয়াপাড়া মাঠ।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রুদ্ধশ্বাস ফাইনালে চ্যাম্পিয়ন ‘মাই ড্রিমস্’: নোয়াপাড়া মাঠে ফুটবল উৎসব

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x