কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে (কিবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও অসচ্ছল-মেধাবৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৪ জুনের মধ্যে নিজ নিজ বিভাগের সভাপতির কাছে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা নিজ নিজ বিভাগ থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। পূরণকৃত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দেওয়ার পর বিভাগীয় একাডেমিক কমিটি তা যাচাই-বাছাই করবে। এরপর মনোনীত শিক্ষার্থীদের তালিকা আগামী ২৫ জুনের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে পাঠাতে বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মেধাবৃত্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীর সর্বশেষ সেমিস্টারে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ এবং ক্লাসে অন্তত ৮০ শতাংশ উপস্থিতি থাকতে হবে। তবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অর্জিত মেধাক্রমের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে। রি-টেক, রি-অ্যাড বা ইমপ্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো শিক্ষার্থী মেধাবৃত্তির জন্য বিবেচিত হবেন না। সমান ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবং নম্বর সমান হলে উপস্থিতির হারের ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে।
অন্যদিকে, অসচ্ছল-মেধাবৃত্তির জন্য শিক্ষার্থীর সর্বশেষ সেমিস্টারে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ এবং ক্লাসে অন্তত ৭০ শতাংশ উপস্থিতি থাকতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকের আয়ের সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশন থেকে প্রদত্ত আয়ের সনদপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।
অসচ্ছল-মেধাবৃত্তির ক্ষেত্রে রি-টেক বা রি-অ্যাড একবার পর্যন্ত গ্রহণযোগ্য হলেও ইমপ্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।
এ ছাড়া উভয় বৃত্তির ক্ষেত্রেই আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রোগ্রামের শিক্ষার্থী হতে হবে। কোনো শিক্ষার্থী অতীতে শাস্তিমূলক অপরাধে দণ্ডিত হয়ে থাকলে তিনি এ বৃত্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন