Kishoreganj Press

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয় কেস কম্পিটিশন, প্রাইজমানি ১ লাখ

ভবিষ্যৎ করপোরেট লিডারদের খোঁজ পেতে এবং শিক্ষার্থীদের বাস্তবধর্মী ব্যবসায়িক সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে (কিবি) শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন ‘BizzCase, KiU 2026’।

বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ‘অ্যাকাউন্টিং উইজার্ড ক্লাব’ (Accounting Wizard Club)-এর উদ্যোগে আয়োজিত জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে মোট ১ লাখ টাকার প্রাইজমানি। ইতোমধ্যে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। দেশব্যাপী এর প্রচারণার জন্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস অ্যাম্বাসেডরও নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই জাতীয় কেস কম্পিটিশন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এক সাক্ষাৎকারে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “অ্যাকাউন্টিং উইজার্ড ক্লাব আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন আয়োজন করছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। আমার বিশ্বাস, এই উদ্যোগ শিক্ষার্থীদের মননশীল চিন্তাভাবনা, কর্মদক্ষতা, নেতৃত্ব ও মানবিক গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উপাচার্য আরও বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক, সম্প্রীতি এবং জ্ঞানের আদান-প্রদান ঘটবে। চমৎকার এই উদ্যোগের জন্য আমি অ্যাকাউন্টিং উইজার্ড ক্লাবের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।”

আয়োজকরা জানান, তরুণ শিক্ষার্থীদের বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতেই তাদের এই ফ্ল্যাগশিপ আয়োজন।

পুরস্কারের বিবরণ: প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা। এছাড়া প্রথম রানার্সআপ দল ৩০ হাজার এবং দ্বিতীয় রানার্সআপ দল পাবে ২০ হাজার টাকা। নগদ অর্থ ছাড়াও বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় ক্রেস্ট, সার্টিফিকেট ও রিওয়ার্ড।

অংশগ্রহণের নিয়ম ও সময়সীমা: বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে ২ থেকে ৪ জনের একটি দল গঠন করতে হবে। তবে ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিলিয়ে 'ক্রস-ইউনিভার্সিটি' দল গঠন করা যাবে না।

আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুন পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয় কেস কম্পিটিশন, প্রাইজমানি ১ লাখ

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x