Kishoreganj Press

প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘ডি-নথি’ প্রশিক্ষণ

প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘ডি-নথি ব্যবহার ও ব্যবস্থাপনা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে গত ২৬ ও ২৭ জুন ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের (কক্ষ নং-৫০২) এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দিলীপ কুমার বড়ুয়া। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় কোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. ইমান আলী এবং সার্বিক সমন্বয় করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে কারিগরি সেশন পরিচালনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহম্মদ নাজমুল ইসলাম এবং একই বিভাগের উপ-পরিচালক দ্বিজেন্দ্র চন্দ্র দাস। তাঁরা ডি-নথির ব্যবহার, ব্যবস্থাপনা, নথি প্রক্রিয়াকরণ এবং ডিজিটাল প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

এ ছাড়া কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিভাগের অতিরিক্ত পরিচালক আকরাম আলী খান। তিনি ‘মেধাস্বত্ব অধিকার’ (Intellectual Property Rights) বিষয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করেন। সেশনে তিনি একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমে মেধাস্বত্ব সংরক্ষণের গুরুত্ব, সংশ্লিষ্ট আইন এবং এর বাস্তব প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের ২০ জন শিক্ষক ও কর্মকর্তা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও আধুনিক, দ্রুত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘ডি-নথি’ প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x