Kishoreganj Press

অষ্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৬

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সোনাই দিঘীর পশ্চিমপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন গুরুতরসহ ৬জন ব্যক্তি আহত হওয়ার অভিযোগ উঠেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাদী লায়েছ মিয়া (৪২), পিতা মৃত আতর আলী, সাং- সোনাই দিঘীর পশ্চিমপাড়া (মধ্য অষ্টগ্রাম), থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ। তিনি অষ্টগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, একই এলাকার আমির আলী (৬০)সহ তার পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছিল। এরই জেরে গত ১০ জুন ২০২৬ ইং, বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে বাদীর নিজ বসতবাড়িতে হামলার ঘটনা ঘটে।

এসময় বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাদীকে মারধর করে গুরুতর আহত করে।  হামলায় বাদীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং মাথা ও চোখের উপর গুরুতর জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের সহযোগিতায় আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক২জনকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে  রেফার করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

এ বিষয়ে অষ্টগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

অষ্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৬

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x