Kishoreganj Press

পাকুন্দিয়ায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নারান্দী ও কুমারপুর এলাকায় এসব ঘটনা ঘটে। 

আহতরা হলেন, উপজেলার কুমারপুর গ্রামের জুনায়েদ মিয়ার শিশু কন্যা ওয়াজিহা (২), নারান্দি গ্রামের রইছ উদ্দিনের স্ত্রী কুলসুম (৫৫), তাইজুদ্দিনের ছেলে সিয়াম (৪), মিলন মিয়ার ছেলে আজিম উদ্দিন (৬১), মুর্শিদ মিয়ার স্ত্রী সালমা আক্তার (৪৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নারান্দী ও পার্শ্ববর্তী কুমারপুর গ্রামে পাগলা শিয়ালের কামড়ে আহত হয়েছেন। এসময় তারা কেউ বসতবাড়ির আঙ্গিনায়, কেউ বাড়ির সামনে অবস্থান করছিলেন। শিয়ালের কামড়ে আহত হয়ে সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূর-এ-আলম খান বলেন, আহত সবাই হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিয়েছেন। সবাইকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। 

প্রসঙ্গত, সম্প্রতি এ উপজেলার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে অর্ধ-শতাধিক নারী, শিশু ও বয়স্ক আক্রান্ত হয়েছিলেন। 

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পাকুন্দিয়ায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x