কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘাস কাটতে গিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ৩১ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি সিরাজ মোড়ল (৪৫) নামে এক কৃষকের। এতে উৎকণ্ঠায় রয়েছেন তার পরিবার।
নিখোঁজ সিরাজ মোড়ল উপজেলার বাহাদিয়া মোড়ল বাড়ির বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
শনিবার দুপুর ৩টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত খোঁজ মেলেনি সিরাজ মোড়লের। দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ছেলে মিজানকে সঙ্গে নিয়ে নিজেদের ছোট নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদের ওপারে ঘাস কাটতে যান সিরাজ মোড়ল। ঘাস কাটা শেষে পেরার পথে মাঝ নদে নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় ছেলে মিজান সাঁতরে নদের তীরে উঠলেও নদের পানিতে নিখোঁজ হন সিরাজ মোড়ল।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরীদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে উদ্ধার অভিযানেও দুপুর ৩টা পর্যন্ত সিরাজ মোড়লের সন্ধান পাওয়া যায়নি।
এদিকে শনিবার দুপুরে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাকুন্দিয়ার ইউএনও রূপম দাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আরিফুর রহমান।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের ফাইটারম্যান মো.আলমগীর হোসেন বলেন, দুইদিন ধরে আমাদের ডুবুরীদল উদ্ধার অভিযানে রয়েছেন। স্রোত থাকায় কিছুটা কঠিন হচ্ছে কাজ করা।
পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
পাকুন্দিয়ার ইউএনও রূপম দাস বলেন, ঘটনার পর থেকেই নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। পাশাপাশি তাকে উদ্ধারে সব ধরণের প্রচেষ্টা চলছে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন