Kishoreganj Press

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় রুবেল মিয়া (২৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শশ্মানঘাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

নিহত রুবেল মিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। তিনি সৌদিআরবে থাকেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মাস দেড়েক আগে সৌদিআরব থেকে ছুটিতে দেশে আসেন রুবেল মিয়া। রোববার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল যোগে রুবেল নামে অপর এক প্রবাসী বন্ধুকে সঙ্গে নিয়ে  বাহাদিয়া থেকে বাড়িতে আসছিলেন তিনি। এসময় অপর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পাকা রাস্তায় পড়ে যান রুবেল মিয়া। সঙ্গে সঙ্গে দ্রুত গতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। এতে মস্তিষ্কে গুরুতর আহত হন রুবেল। পরে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তিনি মারা যান। 

পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Kishoreganj Press

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান: শফিকুল আলম শিপলু
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x